২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় জবির ১২ শিক্ষার্থী আহত

রাজধানীর মৌচাক মোড়ে পুলিশের রিকুইজিশন করা একটি বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসকে ধাক্কা দিলে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৌচাক মোড়ে পুলিশের রিকুইজিশন করা একটি বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসকে ধাক্কা দিলে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে পুরান ঢাকার সুমনা ক্লিনিকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমনা ক্লিনিকে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী জাহিদ হাসান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের বাস উল্কা-১ এ করে উত্তরা থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন তিনি। পথে মৌচাক মোড়ের কাছে আরেকটি বাস পেছন সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষার্থী বহনকারী বাসের পেছনের অংশ দুমড়ে যায়। মতিঝিল অঞ্চলের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের রিকুইজিশন করা বাসটিতে কোনো পুলিশ ছিলো না। দুর্ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বাসের চালককে পিটিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। পরে তাকে কতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ জানায়, শুভ ছাড়াও মেশকাতুল আলম ও মো. মোমেন নামের আরো দুই শিক্ষার্থীকে সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মইনুল ইসলাম নামে একজনকে ঢাকা মেডিকেলে বাকিদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪১ ঘ.