২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা বৃহস্পতিবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

গাজীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা বৃহস্পতিবার শুরু হচ্ছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ২টায় পরীক্ষা শুরু হবে। এবার সারাদেশে ৬১৫টি কেন্দ্রে ১৪৮৪টি কলেজের চারলাখ ২৬ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাদের মধ্যে রয়েছে প্রথম বর্ষের এক লাখ ৪৩ হাজার ১৯৭ জন, দ্বিতীয় বর্ষে এক লাখ ৮৫ হাজার ৬২৪ জন এবং তৃতীয় বর্ষের (ফাইনাল) ৯৬ হাজার ৮৬৬ জন। এছাড়া সার্টিফিকেট কোর্সের রয়েছে ৫৯২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.