২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি'র ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর। মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এই তারিখ ঘোষণা করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ শাখা জানায়। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ শাখার উপ-পরিচালক মো. গোলাম সাকলায়েন জানান, আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফ্ট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফ্ট, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শিফ্ট এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চতুর্থ শিফ্টে পরীক্ষা চলবে। প্রথমদিন ১৯ নভেম্বর প্রথম শিফ্টে কোনো পরীক্ষা নেই। দ্বিতীয় শিফ্টে অনুষ্ঠিত হবে 'এ' ইউনিট, তৃতীয় শিফ্টে 'এইচ' ইউনিটের লোল নম্বর ১ থেকে ৫৭০০ এবং চতুর্থ শিফ্টে 'এইচ' ইউনিটের ৫৭০১ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা। ২০ নভেম্বর প্রথম শিফ্টে অনুষ্ঠিত হবে 'জি' ইউনিটের ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফ্টে ৫৭০১ থেকে ১১৪০০ এবং তৃতীয় শিফ্টে ১১৪০১ থেকে অবশিষ্ট রোল নম্বরের পরীক্ষা। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই। ২১ নভেম্বর প্রথম শিফ্টে 'ডি', দ্বিতীয় শিফ্টে 'ই' ইউনিটের ১ থেকে ৫৭০০, তৃতীয় শিফ্টে 'ই' ইউনিটের ৫৭০১ থেকে অবশিষ্ট রোল এবং চতুর্থ শিফ্টে 'এফ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে । ২৩ নভেম্বর প্রথম শিফ্টে 'সি' ইউনিটের ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফটে ৫৭০১ থেকে ১১৪০০ এবং তৃতীয় শিফ্টে ১১৪০১ থেকে অবশিষ্ট রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ শিফ্টে কোনো পরীক্ষা নেই। ২৪ নভেম্বর প্রথম শিফ্টে 'বি' ইউনিটের ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফ্টে ৫৭০১ থেকে ১১৪০০, তৃতীয় শিফ্টে ১১৪০১ থেকে ১৭১০০ এবং চতুর্থ শিফ্টে ১৭১০১ থেকে বাকি রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুইটি কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মুল কপি (ফেরত যোগ্য) অবশ্যই সঙ্গে নিতে হবে। গত ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ ও গ্রহণ করা হয়। এবারে ১,৪৬৫ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবে ৭৯,০২২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১০ ঘ.