২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে। ২০১১-১২ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোতে ভর্তির জন্য (ক ইউনিট) মোট ৫২ হাজার ৫৩১ জন আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৫ হাজার ৭০২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৭৪১ জন পাস করেছেন। এর মধ্য থেকে মেধানুসারে আসনগুলোতে ভর্তি করা হবে। পরীক্ষার তিন দিনের মাথায় সোমবার রাত সাড়ে ৯টায় ফলাফল প্রকাশ করা হয়। গত ১৪ অক্টোবর এ ইউনিটের পরীক্ষা হয়েছিলো। ভর্তি পরীক্ষার ফলাফল 'ক' ইউনিটের ওয়েবসাইটে এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস থেকে জানা যাবে। এছাড়া মোবাইলে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। সে ক্ষেত্রে যে কোনো মোবাইল থেকে du ka Roll No লিখে ১16321 নম্বরে এসএমএস পাঠাতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মেধা তালিকায় ০১ থেকে ৮০০০ স্থান অধিকারীদের আগামী ২৫ অক্টোবর থেকে ১১ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ওয়েবসাইটে গিয়ে বিভাগ পছন্দের আবেদনপত্র (চয়েস ফর্ম) পূরণ করতে বলা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তান/ওয়ার্ড, উপজাতি এবং মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তি হতে আগ্রহীদের আগামী ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবরে মধ্যে সংশ্লিষ্ট কোটার 'ফরম' আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, বিজ্ঞান অনুষদ বা জীববিজ্ঞান অনুষদ-এর ডিন অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। পূরণ করার পর আবেদনপত্র ৩১ অক্টোবরে মধ্যে বিজ্ঞান অনুষদ অফিসে জমা দিতে হবে। এ তারিখের পরে কোনো ফরম জমা নেওয়া হবে না বলে ও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২১৫৫ ঘ.