২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি খুলছে রোববার

দুর্গাপূজা ও শরৎকালীন ছুটি শেষে রোববার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা ও শরৎকালীন ছুটি শেষে রোববার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, ১৫ দিন বন্ধ থাকার পর রোববার থেকে যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে। গত ১১ অক্টোবর থেকে দাপ্তরিক কার্যক্রম ও বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম শহর থেকে চবি ক্যাম্পাসে যাতায়াতকারী শাটল ট্রেনও রোববার থেকে চলবে বলে জানান ফরহাদ। গত ১ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত (১৫ অক্টোবর)— চবির সব ক্লাস এবং ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পযর্ন্ত বিভিন্ন বিভাগের পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১৭১৫ ঘ.