জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৪ অক্টোবর থেকে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'ক'-ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এবার 'ক' ইউনিটে সর্বোচ্চ ৮১০টি আসনের বিপরীতে ২৮হাজার ৩৭৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৩৬ জন পরীক্ষার্থী।
কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটে ২১ অক্টোবর, বাণিজ্য অনুষদভুক্ত 'গ'-ইউনিটে ২৮ অক্টোবর এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটে ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩০১ ঘ.
bdnews24