২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচলিত শিক্ষায় বাংলাদেশ গড়া যাবে না- নাহিদ

প্রচলিত শিক্ষা দিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

টাঙ্গাইল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচলিত শিক্ষা দিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তিতে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনলে নতুন প্রজন্মকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা যাবে। মন্ত্রী বলেন, দেশে ৩৫টি পাবলিক ও ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও এগুলোর শিক্ষার মান সন্তোষজনক নয়। জ্ঞানী-গুণী ও দক্ষ ছাত্র বের করতে না পারলে দেশকে পরিবর্তন করা যাবে না। আলোচনা সভায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পরে কেক কেটে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৫১ ঘ.