২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি নতুন বিভাগ চালু হচ্ছে চবিতে

ফার্মেসি এবং ফার্সি ভাষা ও সাহিত্য নামে নতুন দুটি বিভাগ খোলার অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্মেসি এবং ফার্সি ভাষা ও সাহিত্য নামে নতুন দুটি বিভাগ খোলার অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। মঙ্গলবার বিভাগ দুটির অনুমোদন সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠি চবি কর্তৃপক্ষের হাতে পৌঁছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীব বিজ্ঞান অনুষদের অধীনে ফার্মেসি বিভাগ এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ দুটির অনুমোদন সংক্রান্ত চিঠি আজ (মঙ্গলবার) পেয়েছি। উপাচার্য দেশে ফিরলে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান রেজিস্ট্রার। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ৩৫টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউট রয়েছে। চলতি বছরই ফলিত রসায়ন বিভাগ খোলার অনুমতি দেওয়া হয়। সে হিসাবে নতুন তিনটিসহ মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ৩৮টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/১৯৪২ ঘ.