২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি প্রাইভেট পরীক্ষার্থীদের নিবন্ধন ১০ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের 'প্রাইভেট' পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১০ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

গাজীপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের 'প্রাইভেট' পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১০ অক্টোবর। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইভেট শিক্ষার্থীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্পর্কিত যাবতীয় কাগজপত্র পূরণ করে ২৪ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ তা ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে জমা দেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nuadmission.com/degree-pass ও www.pr-nu.tk থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৮ ঘ.