২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৬৩%

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালে অনুষ্ঠিত ডিগ্রি (চূড়ান্ত) পরীক্ষায় ৬৩ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

গাজীপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালে অনুষ্ঠিত ডিগ্রি (চূড়ান্ত) পরীক্ষায় ৬৩ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই ফল প্রকাশ করে। একইসঙ্গে সাব-সিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স ( ১ম, ২য় ও তৃতীয় বর্ষের) পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত বর্ষে ৯৫ হাজার ৩১১ জনের মধ্যে ৬০ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd , www.nuba.info, www.nubsc.info/deg, www.nubbs.info, www.nuadmission.com/deg www.nu.edu.bd) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে nu স্পেস deg স্পেস রোল নম্বর লিখে ৪৬৩৬ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/জেকে/২২৪০ ঘ.