২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাসে দিনে-দুপুরে ছিনতাইয়ের কবলে শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে এক ছাত্রের উপর হামলা চালিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে এক ছাত্রের উপর হামলা চালিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার দুপুরে জীববিজ্ঞান অনুষদের পাশের মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। তার মুখে ও মাথায় আঘাত করা হয়। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ পাঁচ হাজার ৮০০ টাকাসহ বিভিন্ন কাগজপত্র ও সরঞ্জাম নিয়ে যায়। মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লাস শেষে অনুষদ থেকে বের হওয়ার পর ওত পেতে থাকা চার ছিনতাইকারী তাকে জোরপূর্বক ওই মসজিদের পেছনে নিয়ে ইট দিয়ে মাথায় ও মুখে আঘাত করে। এরপর তার কাছে থাকা অর্থ ও সরঞ্জাম ছিনিয়ে নেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ের শিকার আহত ছাত্রের চিকিৎসা ও অপরাধীদের সনাক্ত করতে প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২০১৮ ঘ.