২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নাতক (পাস) পরীক্ষার ফল বৃহস্পতিবার

আগামীকাল বৃহস্পতিবার ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার ফল প্রকাশ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

গাজীপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামীকাল বৃহস্পতিবার ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার ফল প্রকাশ হবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এছাড়া যে কোনো মোবাইল ফোন নম্বর থেকে nu deg roll লিখে ৪৬৩৬ নম্বরে বার্তা পাঠিয়েও (SMS) ফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৩৯ ঘ.