২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেসিডেন্সিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাঁচ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাঁচ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গত ১৮ জানুয়ারি প্রতিযোগিতা শুরু হয়েছিলো। বার্ষিক এই প্রতিযোগিতা ঘিরে পুরো কলেজ প্রাঙ্গণ রঙ-বেরঙয়ের পতাকা, বেলুন এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়। নানক বলেছেন, সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে সুশিক্ষার বিকল্প নেই। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সুশিক্ষার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সহ শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. নোমান উর রশিদও ছিলেন। কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান খানও ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২০৪৫ ঘ.