জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পরীক্ষায় তিনটি বিভাগে অকৃতকার্য হয়েছে ৮২ জন। এ ধরনের ফলাফল সচরাচর দেখা যায় না বলে অনেকেই একে ফল বিপর্যয় বলে মনে করছেন।
সেশনজট কমাতে পাঠক্রম শেষ না করে দ্রুত পরীক্ষা নেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের কারণে এ বিপর্যয় হয়েছে বলে মনে করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯তম ব্যাচ) প্রথম পর্ব স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় কয়েকটি বিভাগের ফলাফল স
bdnews24