ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের ০৯১ টার্মের ১ম ও ৩য় লেভেল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষার্থীরা নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র/কো-অর্ডিনেটিং অফিসে যোগাযোগ করে ফল জানতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকম/এসআই/এএল/২৩১৯ ঘ.
bdnews24