২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউকে শিক্ষা মেলা' ২৬ জানুয়ারি শুরু

ঢাকা ও চট্টগ্রামে ২৬ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'ইউকে শিক্ষা মেলা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামে ২৬ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'ইউকে শিক্ষা মেলা'। মঙ্গলবার হোটেল সোনারগাঁয়ে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, যেসব শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্যে যেতে চান, তাদের তথ্য সরবরাহ ও ভর্তির সুযোগ করে দিতেই এ মেলা আয়োজন করা হচ্ছে। ঢাকার সোনারগাঁ হোটেলে ২৬ ও ২৭ জানুয়ারি এবং চট্টগ্রামের আগ্রাবাদে ইছামতি হলে ২৯ জানুয়ারি এ মেলায় যুক্তরাজ্যের ৪১টি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশ নেবে। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। ২৬ জানুয়ারি সোনারগাঁ হোটেলের গ্রান্ড বলরুমে উদ্বোধনের পর নির্ধারিত দিনে সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে। যেসব প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে সেগুলো হলো- ব্যাংগর ইউনিভার্সিটি, বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, ফ্রাডফোর্ড কলেজ, ব্র"নেল ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি, ডেভিড গেম কলেজ, ডার্বি ইউনিভার্সিটি, ডুর্হাম ইউনিভার্সিটি, ইলিং হ্যামারস্মিথ অ্যান্ড ওয়েস্ট লন্ডন কলেজ, ইস্ট অ্যাংলিয়া ইউনিভার্সিটি, ইস্ট লন্ডন ইউনিভার্সিটি, এডিনবার্গ টিলফোর্ড কলেজ, গ্রিনউইচ ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, হাল ইউনিভার্সিটি, আইকন কলেজ অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট, কেলি ইউনিভার্সিটি, লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিভারপুল হোপ কলেজ, লায়ান্দ্রিল্লো কলেজ, লন্ডন একাডেমী অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ম্যারিটাইম গ্রিনউইচ কলেজ, মিডলসেক্স ইউনিভার্সিটি, নটিংহাম ইউনিভার্সিটি, কুইন মার্গারেট ইউনিভার্সিটি, কুইন ম্যারি ইউনিভার্সিটি, শেফিল্ড হাল্লাম ইউনিভার্সিটি, সাউথ লন্ডন কলেজ, সেন্ট প্যাট্রিক কলেজ, স্টিভেনসন কলেজ এডিনবার্গ, সেন্ট্রাল কলেজ অব লন্ডন, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কশায়ার, ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি এবং উস্টার ইউনিভার্সিটি এই মেলায় অংশ নেবে। সরকার শিক্ষা মেলা নিষিদ্ধ করার পরও কীভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে জানতে চাইলে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ অনুযায়ীই এ মেলা হচ্ছে। সরকারের অনুমতি সাপেক্ষেই মেলার আয়োজন করা হয়েছে।" অন্যদের মধ্যে কাউন্সিলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের হেড অব পারফরমেন্স রাইকা ওয়ালী খান, ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তা স্টুয়ার্ট পারসিভাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২০২২ ঘ.