ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, "উচ্চশিক্ষার উন্নয়নে ইউজিসি কাজ করছে। এ কার্যক্রমে গতিশীলতা আনার জন্যে ইউজিসির লোকবল বৃদ্ধি করা যৌক্তিক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২১৩৩ ঘ.
bdnews24