চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর প্রতিনিধি ওমর ফারুক ও দৈনিক প্রথম আলোর সুজন ঘোষ। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত প্রক্টর আখতার হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মীর হোসেন মজুমদার নাহিদ (মানবজমিন), যুগ্ম-সম্পাদক হাসান মেহেদী (পূর্বকোণ), অর্থ সম্পাদক আশরাফ রেজা (ভোরের ডাক) এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মাসউদুল আলম (ডেসটিনি)।
এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২২১১ ঘ.
bdnews24