ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০০৯ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফল রোববার প্রকাশিত হয়েছে।
পাসের হার ৫৮ দশমিক ২৩ শতাংশ।
সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এবার একজন 'এ' প্লাস', ছয়শ ৮৬ জন 'এ', ৪ হাজার ছয়শ ৪৩ জন 'এ মাইনাস', ১২ হাজার দুইশ ৪৮ জন 'বি', ২০ হাজার একশ ৬২ জন 'সি' এবং এক হাজার তিন জন শিক্ষার্থী 'ডি' গ্রেড পেয়েছে।
১ম ও ২য় বর্ষের ১ লাখ ৫৯ হাজার ছয়শ ১১ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়।
এদের মধ্যে ২০ হাজার ২৫০ জন ছাত্র এবং ১৮ হাজার ৪৯৩ জন ছাত্রী পাস করেছে।
নিজ নিজ স্টাডি সেন্টার থেকে শিক্ষার্থীরা ফলাফল জানা যাবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭১৮ ঘ.
bdnews24