২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত বেতন-ফি: চবিতে আন্দোলকারীরা বিভক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ফি প্রত্যাহার নিয়ে দুই গ্র"পে বিভক্ত হয়ে গেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 07:02 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ফি প্রত্যাহার নিয়ে দুই গ্র"পে বিভক্ত হয়ে গেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিভক্ত শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে 'সফল আলোচনার' দাবি করে সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিলেও অপর অংশ মঙ্গলবার থেকে নতুন করে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে। এদিকে আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে 'সফল আলোচনা' হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন করে কেউ কোনো আন্দোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়। বর্ধিত বেতন ফি বিরোধী আন্দোলরত ছাত্রছাত্রীদের সমন্বয়ক তবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের পাঁচদফা দাবি মেনে নিয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের 'সফল' সমাপ্তি হয়েছে দাবি করে তিনি বলেন, "যারা বিরোধিতা করছে তারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার পর আন্দোলন সংগ্রামের কোন যৌক্তিকতা নেই। বিরোধীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রায়াস চালাচ্ছে।" বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সঙ্গে আলোচনা বয়কট করা আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে তারা যোগসাজশ করেছে। সেখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো স্বার্থ রক্ষিত হয়নি।" আন্দোলন প্রত্যাহার বিরোধী অংশের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলবৎ রেখেছে। যা গ্রহণযোগ্য নয়।" সোমবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে আন্দোলন প্রত্যাহারকারী গ্র"পের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনা চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন, ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ইমাম আলী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনানা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সফল হয়েছে। তাদের পাঁচদফা মেনে নেয়া হয়েছে। ফলে আন্দোলনকারীরা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করে মঙ্গলবার থেকে ক্লাসে ফিরে যাবে। আলোচনা বয়কট করে নতুন করে আন্দোলনকারী গ্র"পের বিষয়ে তিনি বলেন, তারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আলোচনায় মেনে নেয়া দাবিগুলো হলো- বর্ধিত বেতন ফি শতকরা ৬৪ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগ করা, সম্মানসহ সব শ্রেণীতে বিষয় ভিত্তিক পরীক্ষার ফি ১৮০ টাকা করা, ভাংচুরে সরাসরি জড়িতরা ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সব মামলা প্রত্যাহার, সব ধরনের লেনদেন রশিদের মাধ্যমে করা ও রশিদ বহির্ভূত লেনদেনের বিষয়ে ব্যবস্থাগ্রহণ এবং গত ২ অগাস্ট ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রীদের উপর পুলিশী হামলার বিচার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এএনএস/এইচএ/