২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি না নিয়ে ঢাবি ক্যাম্পাসে শুটিং, আটক ৪

অনুমতি না নিয়ে ক্যাম্পাসে শুটিং করতে আসায় চার জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি না নিয়ে ক্যাম্পাসে শুটিং করতে আসায় চার জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তাদের আটক করা হয়। এই চারজন হলো- রাজীব মনি সিং, জামাল, পলাশ ও শামীম। তারা 'ফ্রেন্ডস অ্যন্ড উই' প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মী। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা অনুমতি চেয়ে দরখাস্ত জমা দিয়েছিলো। কিন্তু তা অনুমোদন না হওয়ার পরও তারা শুটিং করছিলো। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রক্টরের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।" আটককৃতরা জানায়, তারা 'ভালোবাসার নিয়তি' নামের একটি নাটকের শুটিং করছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬৩২ ঘ.