২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে অবৈধভাবে ভর্তি ১২ শিক্ষার্থীর ফলাফল বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও লোকপ্রশাসন বিভাগে অবৈধভাবে ভর্তি হওয়া ১২ শিক্ষার্থীর সব পর্যায়ের ফলাফল বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও লোকপ্রশাসন বিভাগে অবৈধভাবে ভর্তি হওয়া ১২ শিক্ষার্থীর সব পর্যায়ের ফলাফল বাতিল করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ফলাফল বাতিল হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা হলেন- আয়নাল হক, আনিসুর রহমান, ফারহানা রহমান, মো. রেজাউল ইসলাম খান, সোমেল মাহমুদ, আবদুল্লাহ আল রোমান, মো. মাজাহারুল ইসলাম, সামিনা সাঈদ ও নুসরাত শারমীন। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা হলেন- জাকিয়া সুলতানা, মো. শাহ আলম ও নাজিয়া আহমেদ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে ২০০৭ সালের ১৪ অগাস্ট, ২০০৮ সালের ১৪ ফেব্র"য়ারি এবং ২০০৯ সালের ৩ মার্চ সিন্ডিকেট সভায় তাদের ফলাফল বাতিল করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজ (বুধবার) জানানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯০০ ঘ.