২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তির আবেদন জমার সময় বেড়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনপত্র জমা দেওয়ার সময় সাত দিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনপত্র জমা দেওয়ার সময় সাত দিন বাড়ানো হয়েছে। ফলে ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে পরীক্ষার সময় অপরিবর্তিত রয়েছে। ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার চবির ভারপ্রাপ্ত উপ নিবন্ধক (তথ্য) ফরহাদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা নেওয়ার সময় বাড়ানোর তথ্য জানানো হয়। ভর্তির আবেদনের জন্য কোনো ছাপানো ফরমের ব্যবস্থা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে ভর্তি নির্দেশিকা ও বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদন করতে হবে। এবারই প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ভর্তির আবেদন করা যাচ্ছে। ভর্তি পরীক্ষার সময়সূচি: ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় 'এ' ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও বেলা আড়াইটায় 'এফ' ইউনিট (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইয়েন্স)। ৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় 'এইচ' ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) ও বেলা আড়াইটায় 'জি' ইউনিট (মেরিন সাইয়েন্স)। ৯ অক্টোবর 'সি' ইউনিট (ব্যবসায় প্রশাসন-বাণিজ্য বিভাগ) ও বেলা আড়াইটায় 'সি' ইউনিট (ব্যবসায় প্রশাসন-মানবিক ও বিজ্ঞান বিভাগ)। ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টা 'বি' ইউনিট (চারুকলা, আরবী, পালি ও সংস্কৃত, ইসলামিক স্টাডিজ) ও বেলা আড়াইটায় 'বি' ইউনিট (কলা অনুষদ)। ১১ অক্টোবর 'ডি' ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় 'ই' ইউনিট (আইন অনুষদ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/এমআই/২০৪৪ ঘ.