ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান ও ঈদের জন্য প্রায় দেড়মাস বন্ধ থাকার পর আগামী বুধবার খুলছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
এর আগেরদিন খুুলবে সব আবাসিক হল।
এছাড়া শনিবার থেকে প্রশাসনিক কাজ শুরু হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, রমজান, জাতীয় শোক দিবস, কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস, জন্মাষ্টমী, শবে বরাত ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয় বন্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24