ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে রোববার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন থেকে বিশ্ববিদ্যালয়ে সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ ক্লাস, পরীক্ষা যথারীতি চলবে।
জন্মাষ্টমী, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং বিভাগীয় ও প্রশাসনিক কার্যালয়গুলো ৭ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24