২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া পুরস্কার ও পদক চালুতে তহবিল দিল তার পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'শাহ এএমএস কিবরিয়া' পুরস্কার ও স্বর্ণপদক তহবিল গঠনে সাত লাখ টাকার চেক দিয়েছে কিবরিয়ার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'শাহ এএমএস কিবরিয়া' পুরস্কার ও স্বর্ণপদক তহবিল গঠনে সাত লাখ টাকার চেক দিয়েছে কিবরিয়ার পরিবার। সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমানের কাছে এই চেক হস্তান্তর করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া। এ অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগে পুরস্কার ও স্বর্ণপদক তহবিল গঠন করা হবে। চেক হস্তান্তরের সময় প্রয়াত অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন। এই ট্রাস্ট তহবিলের আয় থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের