খুলনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার কুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অন লাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, রেজিস্ট্রার অফিস এবং কুয়েটের ওয়েবসাইটে (www.kuet.ac.bd) আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৫০ ঘ.
bdnews24