ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়েছে সোমবার। ছুটি শেষে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মো. আশরাফ আলী খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।
তবে দাপ্তরিক ছুুটি ৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
ঈদের ছুটি শেষে ১৫ সেপ্টেম্বর দাপ্তরিক কাজ এবং ১৬ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে বলেও জানান জনসংযোগ কার্যালয়ের পরিচালক।
ওদিকে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে, ৬ সেপ্টেম্বর পর্যন্ত কলা ভবন এবং কার্জন হল কেন্দ্রের পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯১১ ঘ.
bdnews24