চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষককে লাঞ্ছিত ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ নেতাকে আজীবনের জন্য বহিষ্কারের পরদিন রোববার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অচল করেছে দিয়েছে ছাত্রলীগ। দাবি আদায়ে লাগাতার ধর্মঘটেরও ডাক দিয়েছে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগ এবং বহিষ্কারাদেশসহ সকল শাস্তি প্রত্যাহারের দাবিতে রোববার সকালে ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় থেকে শনিবার আজীবনের জন্য বহি
bdnews24