২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবন্ধন

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের স্নাতকোত্তর প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 09:09 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের স্নাতকোত্তর প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে বিলম্ব ফি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ( www.nu-bbs.info ) নিবন্ধন ফরম পূরুণ করতে পারবে। শিক্ষার্থীদের অবশ্যই পূরণকৃত আবেদন ফরমের সঙ্গে একটি প্রিন্ট কপি, নির্ধারিত আবেদন ফি, নিবন্ধন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০০৯ সালের (শিক্ষাবর্ষ-২০০৮-০৯) ডিগ্রি পাস প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫০৩ ঘ.