ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয়ের সামনে একটি ককলেট পাওয়া গেছে।
এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্বাস আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা তিনটার দিকে ডিন কার্যালয়ের সামনে লাল রঙের টেপে মোড়ানো ওই ককটেলটি এক কর্মচারীর নজরে আসে।
পরে প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান বিষয়টি পুলিশকে জানালে শাহবাগ থানা পুলিশের একটি দল পানিতে ভিজিয়ে ককটেলটি নিস্ক্রিয় করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/১৯৫৮ ঘ.
bdnews24