ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্যুৎ ও পানির দাবিতে বিক্ষোভ করছে রাজধানীর ইডেন মহিলা কলেজের আবাসিক ছাত্রীরা।
বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ শুরু করে বলে জানিয়েছেন লালবাগ থানার উপপরিদর্শক পিন্টু কুমার রায়।
রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কলেজ অধ্যক্ষের বাসভবনের সামনে বিক্ষোভ করছিলো।
বিক্ষুব্ধ ছাত্রীরা অভিযোগ করেছে, আবাসিক হলে কয়েকদিন ধরে পানির সরবরাহ নেই। তাছাড়া প্রায়ই বিদ্যুৎ থাকে না।
কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যা সমাধানে তারা কোনো উদ্যোগ নেয়নি বলে জানান ছাত্রীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/এইচএ/০১০৩ ঘ.
bdnews24