জাবি, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহকর্মীকে যৌন নিপীড়নের দায়ে পদাবনতি হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আব্দুল্লাহ হেল কাফীকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ দাবিতে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ এনামুল কবীরকে স্মারকলিপি দিয়েছে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শির্ক্ষাথীবৃন্দ'।
স্মারকলিপিতে কাফীকে চাকরিচ্যুত করার পাশাপাশি অভিযোগকারীকে চাপে রাখার নীতি পরিহার ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করারও দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন- অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক কামরুল আহসান, শরিফ উদ্দিন, মনোয়ার হোসেন, সীমা হক, মাফরুহী সাত্তার, জামাল উদ্দিন, তাসলিমা নাহার, নাসরিন খন্দকার, রিবন খন্দকারসহ প্রায় ৪০ জন শিক্ষক।
এছাড়া প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপি দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও তাকে বরখাস্ত না করে পদাবনতি দেওয়া হয়েছে।
সিন্ডিকেটের সভা করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।
আগামী এক সপ্তাহের মধ্যে তা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে অধ্যাপক নাসিম আখতার হুঁশিয়ার করে দেন।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় কাফীকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপকে পদাবনতি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্বশীল পদে বহাল না রাখারও সিদ্ধান্ত হয়।
এছাড়া অভিযোগকারী একই বিভাগের শিক্ষিকাকে তার আচরণ সংযত করার মৌখিক পরামর্শ দেওয়া হয়।
যৌন হয়রানি দায়ে সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল
bdnews24