২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিপীড়ক কাফীর পদাবনতি

সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে এবার পদাবনিত দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আব্দুল্লাহ হেল কাফীকে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 05:35 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে এবার পদাবনিত দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আব্দুল্লাহ হেল কাফীকে। একইসঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্বশীল পদে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগকারী শিক্ষিককে তার আচরণ সংযত করার জন্য মৈখিক পরামর্শ দেওয়া হয়। রাত ১০টায় সভা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন সানিকেও পদাবনতি দেওয়া হয়। গত ১৫ এপ্রিল আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও প্রভোস্ট কমিটির প্রধান কাফীর বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন নিপীড়নের অভিযোগ করেন একই বিভাগের এক নারী শিক্ষক। ঘটনার তদন্ত শেষে গত ৮ জুলাই উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন হাইকোর্টের নির্দেশনার আলোকে গঠিত তদন্ত সেলের প্রধান অধ্যাপক খুরশিদা বেগম। এরপর গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ বিষয়টি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির মুখে বিষয়টি হাইকোর্টে না পাঠিয়ে ১৯ দিন পর সিন্ডিকেট আবার সভা করে আল বেরুনী হলের প্রভোস্ট কাফীকে পদাবনতি দেওয়া হয়। ১৭ জুলাই সিন্ডিকেট সভায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেন সানিকে সহকারী অধ্যাপকে পদাবনতি দেওয়ার সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধের এই বিভাগের চার ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। এছাড়া গত মঙ্গলবার হামলায় এক সংস্কৃতিকর্মী আহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩৫ তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগকর্মী দেলোয়ার হোসেন সোহেলকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে রেজিস্ট্রার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৩ ঘ.