রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর কর্মীদের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে এই সংঘর্ষের পর সংগঠন দুটির কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে।
বুধবার প্রক্টর চৌধুরী মো, জাকারিয়া বলেন, বিষয়টি নিয়ে দুই সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে সাইমনসহ ছাত্রমৈত্রীর কয়েকজন কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এলে আরিফের নেতৃত্বে ৮/১০ জন ছাত্রলীগ কর্মী তাদের ওপর হামলা চালায়।
এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর যুগ্ম-আহবায়ক আশরাফ হাওলাদার, কর্মী সাইমন ও ছাত্রলীগ কর্মী আরিফ আহত হয়।
আহতদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রেম করা নিয়ে মঙ্গলবার ছাত্রমৈত্রী কর্মী সাইমন ও ছাত্রলীগ কর্মী আরিফের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তবে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দাবি করেন, সাইমন ছাত্রলীগ করতেন। স
bdnews24