২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ছাত্র আন্দোলনের সমর্থনে রাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 05:23 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাবি শাখা ছাত্রফ্রন্ট সভাপতি আল মাহমুদ মিতুল, ছাত্র ইউনিয়ন সভাপতি রফি আহমেদ, বিপ্লবী ছাত্রমৈত্রী আহবায়ক ইকবাল কবির, ছাত্র ফেডারেশনের নেতা ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের মতামত না নিয়ে বেতন-ফি বৃদ্ধির প্রশাসনের একতরফা সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা অবিলম্বে বর্ধিত বেতন-ফি, আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্রনেতার বহিষ্কারাদেশ, ছাত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এদিকে চবিতে সাংবাদিকদের উপর পুলিশী হামলা ও মামলার প্রতিবাদে রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাবিসাস সভাপতি ইসমাইল হোসেন ও সম্পাদক মামুন আব্দুল কাইউম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চবিতে কর্মরত সাংবাদিকদের উপর পুলিশী নির্যাতন ও মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.