২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি মঙ্গলবার থেকে বন্ধ

বর্ধিত ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সিন্ডিকেট সদস্য ও ডিসিপ্লিনারী কমিটির সদস্যদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. একেএম তফজল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৩ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এর মধ্যেই পবিত্র রমজান মাস ও ঈদের বন্ধও থাকবে। তিনি বলেন, "ছাত্রদেরকে সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগ করতে হবে। আর ছাত্রীদেরকে মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে হল ত্যাগ করতে হবে।" বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ সিন্ডিকেট সদস্য ও ডিসিপ্লিনারী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে বিকেল ৩ টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৪ টায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ ও ছাত্র-ছাত্রীদেরকে হল ত্যাগের নির্দেশ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পাসে মাইকিং শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/১৬৫৮ ঘ.