চট্টগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত ফি প্রত্যাহারসহ তিন দফা দাবি আদায়ে রোববার অবরোধ কর্মসূচিতে ক্যাম্পাস বয়কট করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়া শাটল ট্রেন ও মিনিবাসগুলো আটকে দিয়ে বয়কট কর্মসূচী শুরু করে আন্দোলনকারী শিক্ষার্র্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশন থেকে সকাল ৭টায় এবং পৌনে ৮টায় শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি শাটল ট্রেন আটকে দেয়।
এসময় শাটলট্রেনে থাকা শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেয়। প্রায় আধঘন্টা আটকে রাখার পর খালি ট্রেন দুটি ছেড়ে দেয় তারা।
এছাড়া বিশ্ববিদ্যালয়গামী বেশ ক'টি মিনিবাস ষোলশহর রেলগেটে থামিয়ে আন্দোলনে যোগ দেয় সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে সকাল ১১টার দিকে ষোলশহর রেল স্টেশন থেকে বিক্ষোভকারী এক শিক্ষার্থীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আটক শিক্ষার্থী মীর নিক্সন বনবিদ্যা চতুর্থ বর্ষের ছাত্র।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) তসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক অবরোধের চেষ্টা করলে তাকে আটক করা হয়।
নিক্সনকে আটকের পর আরো প্রায় দুই হাজার শিক্ষার্থীকে স্টেশন চত্ত্বরে ঘিরে রাখে পুলিশ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রেসক্লাব চত্ত্বরে সভা করে। পওে তারা অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন শুরু করে।
বর্ধিত বেতন-ফি প্রত্যাহার, বহি
bdnews24