রাজশাহী, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একটি বাস উল্টে অধ্যক্ষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আবু বক্কর, হাসানুজ্জামান ও আবু হোরাইরা নামের তিন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আইয়ুব আলী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাস থেকে রোভার স্কাউট'র একটি দল নিয়ে বাসটি বাগমারায় প্রশিক্ষণের অংশ হিসেবে তাবুবাসে যাচ্ছিল। ৮টার দিকে বাসটি মোহনপুরের জাহানাবাদ এলাকায় পৌঁছলে রাস্তায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24