২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বুধবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বুধবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। থেলাসেমিয়া ফাউন্ডেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব ও সোসাল ডেভেলপমেন্ট ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত, উপ-উপাচার্য অধ্যাপক মোঃ গোলাম সামদানী ফকির ও রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী রক্তদান কর্মসূচি পরিদর্শন এবং রক্তদানে উৎসাহিত করেন। এ সময় মোট ৬৫ প্যাকেট রক্ত সংগ্রহ হয়। এ ছাড়া বিনামুল্যে ব্লাড গ্র"পিং, হেপাটাইটিস-বি ও হেপাটাইটিস-সি পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ থেলাসেমিয়া হাসপাতালের উপদেষ্টা মুস্তাফিজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২২২৭ ঘ.