মিন্টু চৌধুরী ও আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর এইচএসসি পরীক্ষায় মফস্বল ও তিন পার্বত্য জেলার খারাপ ফলের প্রভাব পড়েছে চট্টগ্রাম বোর্ডের সামগ্রিক ফলে।
চট্টগ্রাম মহানগরীর কলেজগুলো ভাল ফল করেছে; বেড়েছে পাসের হার। কিন্তু মফস্বল এলাকার কলেজগুলো খারাপ করায় বোর্ডের গড় পাসের হার কমেছে। শুধু বান্দরবান জেলায়ই পাসের হার কমেছে ১৮ দশমিক ৮৩।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত সাংবাদিকদের বলেন, মফস্বলের কলেজগুলো ফলাফল খারাপ করায় সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে।
কলেজগুলো কেন ফলাফল খারাপ করলো তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, সেরা ২০টি কলেজের মধ্যে চট্টগ্রামের বাইরে মাত্র চারটি কলেজ স্থান পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির বিবেচনায় সেরা ১০টি কলেজের মধ্যে কক্সবাজার জেলার একটি এবং চট্টগ্রাম শহরের বাইরে আরেকটি কলেজ রয়েছে।
মহানগরীতে গতবার পাসের হার ছিলো ৮১ দশমিক ৫০; এবার তা বেড়ে হয়েছে ৮২ দশমিক ৮২।
মহানগর বাদে জেলার পাসের হার কমেছে ৬ দশমিক ৬৬। এবারে এ পাসের হার ৬৪ দশমিক ৯৪; গতবার এ হার ছিলো ৭১ দশমিক ৬০।
ফলে মহানগরসহ জেলার সার্বিক পাসের হার কমেছে ২ দশমিক ৮৩।
তিন পার্বত্য জেলা:
তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এবার পাস করেছে ৫৮ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী। গতবার এ হার ছিলো ৬৬ দশমিক ৬৩।
এবার শুধু বান্দরবান জেলায়ই পাসের হার কমেছে ১৮ দশমিক ৮৩। এ জেলায় গতবার পাসের হার ছিলো ৭৯ দশমিক ০৩; এবার এ হার ৬০ দশমিক ২০।
রাঙামাটিতে এবার পাস করেছে ৬১ দশমিক ৬৮; গতবার এ হার ছিলো ৬৬ দশমিক ২৬।
খাগড়াছড়িতে এবার পাসের হার ৫৩ দশমিক ৭৬; গতবারে এ হার ছিলো ৫৪ দশমিক ৬১।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার জেলায়ও পাসের হার কমেছে। এবার এ হার ৭২ দশমিক ৭৪; গতবার ছিলো ৮১ দশমিক ১৪।
সেরা ১০:
নতুন নিয়মে চারটি মানদণ্ডে এবারই প্রথম সব শিক্ষা বোর্ডে সেরা কলেজ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কলেজে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, মোট পরীক্ষার্থীর শতকরা পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর মোট সংখ্যার মান মিলিয়ে সেরা নির্ধারণ করা হয়েছে।
এ মানদণ্ডে চট্টগ্রাম বোর্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ৮৮ দশমিক ৯০ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। এ কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।
বোর্ডে শীর্ষ ১০টি কলেজের অন্যগুলো (ক্রমানুসারে) হচ্ছে
bdnews24