২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা পিছিয়েছে

শিক্ষার্থীদের আন্দোলনে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) শ্রেণীর পরীক্ষা এক মাস পিছিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) শ্রেণীর পরীক্ষা এক মাস পিছিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক এ.টি.এম নূরুর রহমান খানের সভাপতিত্বে সোমবার কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিভাগের সহযোগী অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে পরীক্ষা একমাস পিছিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। আগামী ৫ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে।" পরীক্ষা পেছানোর দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। ৬ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। ৯ জুলাই সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ও ৩০ জুলাই ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষা পেছানোর দাবি করেছিলো শিক্ষার্থীরা। দাবি না মানায় রোববার শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয় এবং চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৭৫৫ঘ.