ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ১৪ জন নেতা-কর্মী আহত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই ঘটনা ঘটে।
মুজিব হলের আবাসিক ছাত্র আাহত শাহাদাৎ হোসেন রঞ্জু (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসিম, যুগ্ম আহ্বায়ক আসাদ ও হিরু, সহ ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান সুমন, শহীদুল্লাহ হল যুগ্ম আহ্বায়ক রেজিন, সুর্যসেন হলের কর্মী জাকারিয়া (২৫), শাহনেওয়াজ (২৪), বাবু (২৫), মাঈনুল (২৫), নাজমুল সাকিব (২৩), মুজিব হলের আবাসিক ছাত্র শফিক (২৪), সাহাবউদ্দিন শিহাব (২৩)।
তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩০৬ ঘ.
bdnews24