২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গ্রীষ্মকালীন ছুটির সময়সীমাকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মকালীন ছুটির সময়সীমাকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলের ছাত্রদের রাত সাড়ে ৮টার মধ্যে এবং ছাত্রীদেরকে রোববার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পাওয়ার পর ছাত্ররা সন্ধ্যার দিকে হল ছাড়তে শুরু করে। নাম না প্রকাশ করার শর্তে বুয়েটের একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ ফুটবল দেখা নির্বিঘ