রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মিছিল-মিটিংসহ সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে মঙ্গলবার বিকালে মাইকিং করা হয়েছে।
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ধারণা করা হচ্ছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর কর্মসূচি এবং ক্যাম্পাসে শিবিরের মহড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাস্টার্সে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো গত ১ জুন থেকে আন্দোলন করছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবারও কর্মসূচি পালন করে তারা। বুধবারেও ছিল। তবে পরে তা প্রত্যাহার করা হয়।
এদিকে সকালে শিবিরের রাবি শাখার ৮/১০ জন নেতাকর্মী ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি ছাত্র সংগঠনগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
শিবিরের মহড়ার ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে উপাচাযের্র দপ্তরে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে জরুরি সভায় সামাজিক বিজ্ঞান অনুষদে সান্ধ্যকোর্স কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
স
bdnews24