২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি খুলছে মঙ্গলবার

আটদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস আবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 12:08 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস আবার শুরু হচ্ছে। এর আগে সোমবার আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। গত ৬ জুন ছাত্রলীগের দু'গ্র"পে সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। হল খোলার পর সম্ভাব্য হামলা ও ভাংচুর এড়াতে ক্যাম্পাস ও কুষ্টিয়ার মধ্যে বাসগুলো পুলিশ পাহারায় চলাচল করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বলেন, ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে সব প্রকার একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩২৩ ঘ.