২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গাছ কাটার প্রতিবাদে মানব বন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 11:23 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

জাবি, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিবেশ সংরক্ষণ আন্দোলন-এর ব্যানারে শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন থেকে অবিলম্বে গাছ কাটা বন্ধ করা না হলে কঠোর কর্মসুচি দেয়ার ঘোষণা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সড়কদ্বীপের ৫৬টি গাছের মধ্যে কেটে ফেলা ১৮টির পাশে খুঁটি পুতে তাতে সাদা কাপড় পেঁচিয়ে উপরের অংশে কালো কাপড় বেঁধে প্রতীকীভাবে গাছের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, নাসিম আখতার হোসাইন, শামছুল আলম সেলিম, মোজাম্মেল হক, রায়হান রাইন, হিমেল বরকত, মোহাম্মদ সাজ্জাদুল ইসলামসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানবন্ধন শেষে তারা বলেন, "ক্যাম্পাসে জীববৈচিত্র এবং প্রাকৃতিক ভারসাম্য বজার জন্য গাছ কাটা বন্ধ করতে হবে।" বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, "বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শহীদ মিনারটি যেন দেখা যায় সেজন্য সড়কদ্বীপের মাঝের গাছগুলো কাটা হবে। তবে সড়কদ্বীপে অনেক বেশি ফুলের গাছ লাগিয়ে এর সৌন্দর্য বাড়ানো হবে।" গত ১ জুন গ্রীষ্মকালীন ছুটির পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবেশ সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে তীব্র প্রতিবাদ করেন। পরে গত বৃহস্পতিবার বিভিন্ন বিভাগের শিক্ষকদের বাধার মুখে গাছ কাটা বন্ধ হলেও শুক্রবার থেকে আবারো গাছ কাটা শুরু করে প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফে