২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল ছেড়ে গেছে ইবি শিক্ষার্থীরা

ছাত্রলীগের সংঘাতের পর কর্তৃপক্ষের নির্দেশ মতো সোমবার সকালে হল ছেড়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 06:46 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সংঘাতের পর কর্তৃপক্ষের নির্দেশ মতো সোমবার সকালে হল ছেড়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ১২ দিনের গ্রীষ্মকালীন ছুটির পর ক্লাস শুরু হওয়ার ৩৬ ঘণ্টার আগেই রোববার দুপুর ১২টার দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে ওই সংঘাত হয়। এরপর রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন সংবাদিকদের জানান, ৭ জুন (সোমবার) থেকে ১৪ জনু পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময়ে কোনো ক্লাস ও পরীক্ষা হবে না। সোমবার সকাল ৯টার মধ্যে সবাইকে হল ছেড়ে যেতে হবে। সাংবাদিকদের তিনি বলেন, "বিভিন্ন প্রতিবেদন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভব্য নাশকতামূলক কার্যক্রম এড়াতে এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ক্যাম্পাস ও হল বন্ধের নির্দেশ দিয়েছি।" ওদিকে বন্ধ ঘোষণা করা হলেও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ মতো সোমবার ভোর থেকেই শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১০টার দিকে ছাত্রলীগের জাহাঙ্গীর-তুহিন গ্র"পের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অবস্থান নেয়। অপরদিকে কমিটিতে পদবঞ্চিত খসরু-মাহবুব ও গাফ্ফার গ্র"পের নেতাকর্মীরা অনুষদ ভবনের উত্তর পাশে অবস্থান করতে থাকে। বেলা পৌনে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এক পর্যায়ে খসরু-মাহবুব ও গাফ্ফার গ্র"পের নেতাকর্মীরা পিছু হটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান নেয়। ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/