চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস পোড়ানোর মামলায় বুধবার রাতে তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মজিবুর রহমান মজিব, হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের নাজমুল হাসান রাসেল এবং সামুদ্রিক বিজ্ঞানের মাস্টার্সের মাহফুজুর রহমান মিরাজ।
রাত ১০টায় নগরীর কসমোপলিটন এলাকা থেকে খুলশী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান ওই থানার ওসি ইফতেখার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের এই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা ওই ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
তিনি জানান, গাড়ি পোড়ানোর মামলাটি নগরীর পাঁচলাইশ থানায় করা হয়েছে বলে তাদের ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24