২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটীরা ক্লান্ত হয়ে পড়েছে, বললেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রলীগকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছে- ধর্মঘটের দশম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রলীগকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছে- ধর্মঘটের দশম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ। এদিকে উপাচার্যের পদত্যাগ এবং ছাত্রলীগকর্মী মো. আসাদুজ্জামান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবারও শহরে মিছিল করেছে সরকার সমর্থক ছাত্রলীগ। ছাত্রলীগের ধর্মঘটের দশম দিনে এদিন আংশিক সচল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিভিন্ন অনুষদ, বিভাগ খুলেছে। শিক্ষকদের উপস্থিতিতে বিভাগীয় এবং প্রশাসনিক কার্যক্রমও চলেছে। কিছু সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিও দেখা গেছে ক্যাম্পাসে। কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষাও হয়েছে। বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস সংশি